কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ এ ০৭:৫৬ AM
কন্টেন্ট: পাতা
"জ্ঞানই নিরাপত্তা" "Security Through Khowledge'' এই মূলমন্ত্র নিয়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) বাংলাদেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা, স্ট্র্যাটেজি ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদান এবং গবেষণা পরিচালনার জন্য দেশের অন্যতম প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কর্তৃক প্রতিবছর ৩টি কোর্স ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি), আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডবিস্নউসি) এবং ক্যাপস্টোন কোর্স পরিচালিত হচ্ছে। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার নিবিড় সর্ম্পক অনুধাবন ও একটি কার্যকর নেটওয়ার্ক প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে বিগত ২০১০ সাল থেকে ক্যাপস্টোন কোর্স পরিচালিত হচ্ছে। এ ছাড়া, প্রতিষ্ঠানটিতে প্রতিবছর ব্যক্তিগত ও দলগত পর্যায়ে প্রশিক্ষণার্থীগণ কর্তৃক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে শতাধিক গবেষণার কার্যক্রম সম্পন্ন করা হয়। বিস্তারিত পড়ুন....